Header Ads Widget

AMAZON

ফিলিস্তিনের পশ্চিম তীরের (West Bank) অধিবাসীদের জন্য আবাসস্থল ছেড়ে অন্য দেশে হিজরত করা কি জায়েজ❓

 ফিলিস্তিন ছেড়ে অন্য মুসলিম রাষ্ট্রে হিজরত করাই বর্তমানে ফিলিস্তিনিদের জন্য 'সুন্নাহ



যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, ফাক্বীহ ও মুজাদ্দিদ আল্লমাহ মুহাম্মাদ নাছিরুদ্দিন আল-আলবানী (রহিমাহুল্লহ)কে জিজ্ঞাসা করা হয়েছিল:

 ফিলিস্তিনের পশ্চিম তীরের (West Bank) অধিবাসীদের জন্য আবাসস্থল ছেড়ে অন্য দেশে হিজরত করা কি জায়েজ❓


উত্তর:


শাইখ (রহিমাহুল্লহ): 

হে আমার ভাই, তারা 🇵🇸 ফিলিস্তিন ছাড়তে বাধ্য। যেহেতু তারা কাফিরদেরকে (নিজ ভূমি হতে) বিতাড়িত করতে অক্ষম, তাই তারা (ফিলিস্তিনিরা) দেশ ছাড়তে বাধ্য। (তাদেরকে) এমন দেশে যেতে হবে যেখানে তারা ♦️ ইসলামী আকিদা চর্চা করতে পারবে।


প্রশ্নকারী: 

কিন্তু পশ্চিম তীর (West Bank) ছেড়ে অন্য দেশে হিজরত করার অর্থ তো শত্রুকে দেশ জব্দ করতে দেওয়া।

শাইখ (রহিমাহুল্লহ): 
আমি নিশ্চিত যে এটার উত্তর তুমিই দিতে চলেছো। 🕋 মক্কা থেকে মাদিনায় হিজরতকারী প্রথম অভিবাসী সম্পর্কে তুমি কেমন ধারণা রাখো❓তারা কি করেছিল❓ তারা কি মক্কা ছেড়ে চলে যায়নি এবং সেটাকে (মক্কাকে) কাফিরদের হাতে তুলে দিয়ে যায় নি❓

প্রশ্নকারী: 
অবশ্যই, কিন্তু এটা তারা করেছিল কারণ তারা ছিল দুর্বল এবং নিপীড়িত।

শাইখ (রহিমাহুল্লহ): 
তুমি এখনো আমার প্রশ্নের উত্তর দাও নি 🚫।

প্রশ্নকারী: 
তারা (কাফিরদের হাতে) 🕋 মক্কা ছেড়ে গিয়েছিল।

শাইখ (রহিমাহুল্লহ): 
তাহলে 🇵🇸 ফিলিস্তিনিদেরও এটা ছেড়ে দিতে হবে। তারা কি সাহাবীদের চেয়ে ভালো❓

প্রশ্নকারী: 
না, সাহাবীগণ তাদের চেয়ে উত্তম ।

শাইখ (রহিমাহুল্লাহ): 
এজন্যই দ্বীন (ইসলাম) তোমার মন, তোমার চিন্তা এবং তোমার মতামতের উপর প্রাধান্য পায় এবং অন্যকিছু নয় 🚫। তোমার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা যতই শক্তিশালী এবং মহান হোক না কেন, এগুলো নাবী ﷺ এর তুলনায় কিছুই না 🚫, যার কাছে প্রথমত ওহী এসেছিল এবং দ্বিতীয়ত তাঁর উপর যা অবতীর্ণ হয়েছিল, তিনি তা বাস্তবায়ন করেছিলেন। এজন্য তিনি ﷺ 🕋 মক্কা থেকে মাদিনায় হিজরত করেন। 
তাহলে মুসলিমরা কেন একই কাজ করে না❓ কাফিরদেরকে দেশ ছেড়ে দাও। 
তোমার আপত্তি অন্যান্যদের মতোই যারা বলে যে , আমরা কাফিরদের জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছি❗ 
আচ্ছা, হ্যাঁ, কাফিরদেরকে দিয়ে দাও, তারা শাসন করুক এবং (তোমরা অন্য মুসলিম রাষ্ট্রে হিজরত করে) তাদেরকে তাড়ানোর প্রস্তুতি নেও। 

শাইখ (রহিমাহুল্লহ): 
আর নাবী ﷺ এটাই করেছেন। 🕋 মক্কা থেকে মাদিনায় সাহাবীদের সাথে হিজরত করে নাবী ﷺ কি করেছিলেন❓ তারা 🕋 মক্কা পুনরুদ্ধারের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন এবং এভাবেই তারা সেখানে জয়ী হয়েছিলেন। 
তারপর রসূল ﷺ আবার মুসলিমদেরকে একত্রিত করলেন শহরটি উদ্ধারের জন্য যে শহর থেকে তাদেরকে কাফিরদের কারণে ছেড়ে দিতে হয়েছিল। 

আল্লহ নবী ﷺ কে 🕋 মক্কা বিজয়ের অনুমতি দেওয়ার পর তিনি ﷺ বলেছিলেন, "মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই।" 

অতএব, নিজেকে 'বিচারক' হিসেবে ভেবো না 🚫, যদিও তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হও। তুমি অল্প ইলম (জ্ঞান) অর্জন করেছো। এজন্য আমরা তাদেরকে (ফিলিস্তিনিদেরকে) বলি না যে, তারা ডাকাতি বা হত্যার ভয়ে পালিয়ে যায়, বরং বলি তারা আল্লহর প্রতি ভয়ের জন্য পালিয়ে যায়।

আর যদি কেউ ইসরাইলে ধ্বংসাত্মক ⚡ মিসাইল পাঠাতে চায়, তাহলে 🇵🇸 ফিলিস্তিনিরা নিজেরাও ইহুদিদের সাথে নিজেদেরকে ধ্বংস করবে এবং ক্ষতিগ্রস্থ হবে। কিন্তু যদি ফিলিস্তিনিরা ইসরাইল ছেড়ে চলে যায় তাহলে ইসরাইলের উপর সব ধরনের বোমা ফেলতে হবে।

গৃহীত: ফাতওয়া আল-আলবানী, পৃষ্ঠা ১৮।

বঙ্গানুবাদ: খান ইসফার বিন তারিক
[বি.দ্র.: ইংরেজী থেকে বাংলায় অনুবাদ]
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
কিছু বিষয়:
১. নাবী ﷺ এর সিরাহ (জীবনী) পড়লে অনেক শিক্ষণীয় বিষয় জানা যায়৷ এজন্য বিশুদ্ধ সিরাহ গ্রন্থ; যেমন: প্রফেসর ড. আসাদুল্লাহ আল গালিব স্যারের লেখা গ্রন্থটি পড়তে পারেন:
http://hadeethfoundationbd.com/read-online/seeratur_rasool

২. ইহুদিদের তৈরি ফেইসবুকে ⌨️ লাফালাফি না করে "কুনুতে নাজিলাহ" পড়ুন।

৩. 🇵🇸 করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে 🇧🇩 বাংলাদেশ থেকে ফিলিস্তিনে টাকা পাঠানোর আগে নিজের বাড়ির আশেপাশের ক্ষুধার্ত অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা করুন এবং 'সুদ' খাওয়া ছাড়ুন।

৪. বর্তমান ফিলিস্তিনিরা সুদ, গান-বাজনা, মাদকাসক্ত, নারীদের অশ্লীল পোশাক পরিধান, পুরুষদের টাখনুর নিচে প্যান্ট পরিধান, নারী-পুরুষের অবাধ মেলামেশা, পশ্চিমাদের তৈরি মিছিলসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এদেরকে দেখলে মনেই হয় না যে, এরা আসলেও মুসলিম কিনা! নিজেদেরকে পশ্চিমাদের সাথে মিশিয়ে ফেলেছে। ফলে আজ আল্লহর পক্ষ থেকে কোন সাহায্য আসছে না 🚫। আল্লহর পক্ষ থেকে কিভাবে সাহায্য আসবে যদি তারা নাবী ﷺ এর সুন্নাহ ত্যাগ করে 📌 ইখওয়ানিদের আকিদা পোষণ করে এবং আত্মঘাতী হামলাকে 'জায়েজ' বলে বিশ্বাস করে❓

৫. মুসলিমরা কেনো ফিলিস্তিনে ইহুদীদের বিরুদ্ধে পরাজিত❓ 
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া (রহিমাহুল্লহ) বলেন, 
“যখন কাফিররা মুসলিমদের উপর বিজয়ী হয়; তখন এর মূল কারণ হচ্ছে মুসলিমদের কৃত 📌 গুনাহর কাজ, যা নিশ্চিতভাবে তাদের ঈমানকে দুর্বল করে দেয়। যদি তারা গুনাহ থেকে তাওবা করে ফিরে এসে তাদের ঈমানকে পূর্ণ করে, তাহলে আল্লহ তাদেরকে সাহায্য করবেন।” 
[আল-জাওয়াব আস-সহীহঃ ৬/৪৫০] 

৬. মুসলিমরা কিভাবে বিজয়ী হতে পারবে❓ 
আল্লমাহ নাছিরুদ্দিন আলবানী (রহিমাহুল্লহ) বলেন, “যদি মুসলিমরা জেরুজালেমের স্বাধীনতা ফিরে পেতে চায়, তাহলে তাদের উচিত তাদের আক্বীদাহ এবং মন্দ চরিত্র সংশোধন করা।”
[সহিহ আত তারগীব ওয়াত তারহীব হাশিয়া (টীকা), পৃষ্ঠা নং ৪৮৭ (আলোচনার সারমর্ম)]

মুসলিমরা যদি জমিনে শাসনক্ষমতা বা কর্তৃত্ব ফিরে পেতে চায় তাহলে করণীয়:
   ১. ইখলাসের সহিত আল্লহর ইবাদাত করা,
   ২. যাবতীয় শির্ক থেকে দূরে থাকা,
   ৩. স্বলাত প্রতিষ্ঠা করা,
   ৪. যাকাত প্রদান করা,
   ৫. আল্লহর রসূল ﷺ এর আনুগত্য করা। 
   ▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
পাদটিকা:
১. সুদের রোগে আক্রান্ত ফিলিস্তিনবাসী: http://122.28.54.48/eg/pdf/inv/02/The_Banking_System_in_Palestine.pdf
২. তামাক চাষের বাম্পার ফলন এবং মাদকাসক্ত ফিলিস্তিনবাসী:
https://www.youtube.com/watch?v=sOFU6BneV0s
৩. 🇵🇸 ফিলিস্তিনে গান-বাজনার ব্যাপক প্রসার:
https://www.youtube.com/watch?v=knhkhMM0BhU
৪. বিয়ে অনুষ্ঠানে পশ্চিমা সংস্কৃতিতে অভ্যস্ত ফিলিস্তিনবাসী: https://www.youtube.com/watch?v=qKbIowd7Fdw
৫. 🇵🇸 ফিলিস্তিনি নারীবাদীদের অনুষ্ঠান:
https://www.youtube.com/watch?v=Air-UYDyEvk
৬. ফিলিস্তিনের বিশ্ববিদ্যালয়সমূহে সহশিক্ষার কুপ্রভাব:
https://www.youtube.com/watch?v=eSO9L6wSn_8
৭. ফিলিস্তিন সমাজের অধ:পতন:
https://www.youtube.com/watch?v=d9jyD6Efa6I
৮. 'আত্মঘাতী' হামলাকারী ইখওয়ানী দল হামাস:
https://www.youtube.c

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

ADS