Header Ads Widget

AMAZON

সালাত পরিত্যাগ কারীর বিধান কি ?

                         সালাত পরিত্যাগ কারীর বিধান





⚠️মৃত্যুর পর তাদের মাথা পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে যারা ফরজ সালাত(৫ওয়াক্ত) না পড়ে ঘুমিয়ে পড়েছিল।

#সহিহ বুখারী ৭০৪৭, ৬৫৭১(ইফা)


⚠️আল্লাহ কুরআনে বলেন, 

কিসে তোমাদের জাহান্নামে প্রবেশ করালো??

তারা বলবে, আমরা সালাত আদায়কারীর অন্তর্ভুক্ত ছিলাম না

#সূরা মুদ্দাসসির ৭৪;(৪২-৪৪)


⚠️কিয়ামতের মাঠে প্রতি হাজারে ৯৯৯ জন হবে জাহান্নামী,এক জন হবে জান্নাতী।

#সহীহ্ বুখারী -৪৭৪১


⚠️কিয়ামতের দিন সর্বপ্রথম (আমলসমূহের) মধ্যে ছলাতের হিসাব-নিকাশ। হবে, যদি তা ঠিক থাকে তার সমস্ত আমল ঠিক বলে বিবেচিত হবে। কিন্তু যদি । তার ছলাত বিনষ্ট হয়ে থাকে তবে তার সমস্ত আমলই বিনষ্ট বলে বিবেচিত হবে। 

#ছহীহুল জামি হাঃ নং ২৫৭৩, ইবনে মাজাহ ১৪২৫,২৬


⚠️আল্লাহ বলেন,

অতঃপর ঐ (পুন্যবান) পুরুষগণের পরবর্তীতে এমন (অকর্মশীল) লােকদের উদ্ভব হলাে যারা সলাতকে ধ্বংস করে দিল এবং নিজেদের মনােবৃত্তির অনুসরণ করল। অতিসত্বর তারা তাদের পথভ্রষ্টতার ফল ভােগ করবে। কিন্তু যারা তাওবাহ করেছে, ঈমান এনেছে এবং সৎ আমল করেছ তারা নয়। তারা জান্নাতে প্রবেশ করবে আর তারা কিঞ্চিৎ মাত্র অত্যাচারিত হবেনা।

#সূরা মারইয়াম ৫৯-৬০


⚠️ব্যক্তি, শিরক ও কুফরের মাঝে সালাত ছেড়ে দেওয়াই ব্যবধান। যে সালাত ছেড়ে দিল সে কুফুরি করল।

#ইবনে মাজাহ ১০৭৯, মুসলিম ১৫৪,৫৫, মিশকাত


⚠️আমার কি হল যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তাঁর এবাদত করব না?

সূরা ইয়াসীন/২২


আপনি সালাত আদায় না করে কি করে জান্নাতের আশা করেন??


⭕আল্লাহ বলেন: 

“যদি তোমরা বিপদের আশংকা কর তবে হাঁটতে হাটতে অথবা আরােহী অবস্থায় সালাত আদায় করবে

সুরা বাকারা: ২৩৯


⭕মহান আল্লাহ বলেছেন: "এবং আমার যিকর বা স্মরণের জন্য সালাত কায়েম কর।" 

সূরা তাহা/১৫


⭕হৃদয়হীন স্মরণহীন নামায মুনাফিকের নামায। মহান আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেন: "আর যখন তারা সালাতের জন্য দণ্ডায়মান হয় তখন অলসতাভরে দাঁড়ায়, তারা মানুষকে দেখায় এবং খুব কমই আল্লাহর যিকর (স্মরণ) করে।"

সূরা নিসা/১৪২


⭕রসূল (স) বলেন, দাঁড়িয়ে সালাত আদায় করবে, তা না পারলে বসে; যদি তাও না পার তাহলে শুয়ে।

#সহিহ বুখারী ১১১৭


⭕ইচ্ছাকৃতভাবে কখনও কোন ফরয সলাত (সালাত/নামায/নামাজ) ছেড়ে দিও না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফারয্ সলাত (সালাত/নামায/নামাজ) পরিত্যাগ করে, আল্লাহ তা‘আলা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন।

#মিশকাত ৬১


⭕কুরআন-হাদীসের আলােকে আমরা জানি যে, আল্লাহকে খুশি করার জন্য কোন ইবাদত করা হলে তা কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। সেগুলাের অন্যতম হলাে যে, উক্ত ইবাদত রাসুলুল্লাহ এর সুন্নাত বা শিক্ষা ও পদ্ধতি অনুসারে পালন করতে হবে। তাঁর শিক্ষার বাইরে ইবাদত করলে তা গ্রহণযােগ্য হবে না। কাজেই আমাদেরকে রাসুলুল্লাহ এর শেখান পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। তিনি বলেছেন: "আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো, সেভাবে তোমরা সালাত আদায় কর।

#বুখারী ৬৩১


⭕যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবে

#সূরা মাআরিজ/৩৪,৩৫


🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳


পোস্টটি প্রচার করে অন্যদের জানার সুযোগ করে দিন। নিজেদের টাইমলাইনে কপি করে পোস্ট করে রাখুন


প্রচার করার ফজিলত❤️

১. যে ব্যক্তি  একটি হাদীস প্রচার করে, আল্লাহ তাকে সৌন্দর্যমন্ডিত করেন। কখনো শ্রোতার চেয়ে প্রচারকারী অধিকতর স্মৃতিধর হয়ে থাকে।

#ইবনে মাজাহ হা/২৩২


২.  “যে ব্যক্তি কোন হেদায়েতের দিকে আহ্বান করে সে ব্যক্তির জন্য রয়েছে এমন প্রতিদান যে প্রতিদান এ হেদায়েতের অনুসরণকারীগণও পাবেন; কিন্তু অনুসারীদের প্রতিদান হতে বিন্দুমাত্রও কমানো হবে না। 

আর যে ব্যক্তি কোন ভ্রষ্টতার দিকে আহ্বান করে সে ব্যক্তির জন্য রয়েছে এমন গুনাহ যে গুনাহ এ ভ্রষ্টতাতে লিপ্ত ব্যক্তিরা পাবে; কিন্তু অনুসারীদের গুনাহ থেকে বিন্দুমাত্রও কমানো হবে না”[সহিহ মুসলিম (২৬৭৪)]


৩."যদি কেউ ইসলামের মধ্যে কোনো ভালাে সুন্নাত চালু করে অতঃপর অন্য মানুষেরা এই 'ভালাে সুন্নাত অনুযাযী কর্ম করে তাহলে ঐ প্রবর্তক ব্যক্তি পরবর্তী সকল কর্মকারীর কর্মের সমান সাওয়াব ও পুরস্কার পাবে, তবে এতে পরবর্তী কর্মকারীদের সাওয়াব কমবে না । অনুরূপভাবে যদি কেউ ইসলামের মধ্যে কোনাে খারাপ সুন্নাত চালু করে এবং পরে অন্য মানুষেরা এই খারাপ সুন্নাত মতাে কর্ম করে তাহলে পরবর্তী সকল কর্মকারীর কর্মের গােনাহের সমপরিমাণ গােনাহ লাভ করবে প্রথম প্রবর্তক ব্যক্তি, কিন্তু এতে পরবর্তী কর্মকারীদের গােনাহ কমবে না।

#কিতাবুল ইলম নং ৪৮৩০


৪.আল্লাহর শপথ! যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককে হেদায়েত দেন, তবে তা হবে তোমার জন্য এক পাল লাল উটের চেয়েও উত্তম।[1]

#আবুদাউদ ৩৬৬১

©এহইয়ায়ুস সুনান


৫. রাসূল (স) এর নির্দেশঃ 

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়।

#সহিহ বুখারী ৩৪৬১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

ADS